ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩০
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

মানবাধিকার কাউন্সিল ফেনী জেলা ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত

 শহর প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) ফেনী জেলা ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে শহরের গোলশান মার্কেটস্থ সংগঠনটির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

বামাকা ফেনী জেলা ইউনিটের সিনিয়র সহ-সভাপতি ও ফেনী জজকোর্টের পিপি এডভোকেট হাফেজ আহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আরিফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক অজিৎ বরণ দাস, সহ-সাংঠনিক সম্পাদক ওসমান গণি মিরণ, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ফজলুল করিম জালাল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম মিন্টু, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার ইউসুফ, সদর উপজেলা কমিটির সভাপতি আবদুল গোফরান বাচচু, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ফুলগাজী উপজেলা সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান অনিল বণিক, সোনাগাজী উপজেলা সেক্রেটারী গোলাম মাওলা, বামাকা ফেনী জেলা ছাত্র ইউনিটের সভাপতি সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী।
সভায় নেতৃবৃন্দ বক্তব্য প্রদানকালে বামাকা ফেনী জেলা ইউনিটের সভাপতি নিজাম উদ্দিন হাজারী এমপিকে ফেনী-২ আসনে পুনরায় দলীয় মনোনয়ন প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ও দলমত নির্বিশেষে নিজাম হাজারী এমপিকে বিজয়ী করার লক্ষে কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালনের লক্ষে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। পরে সংগঠনটির সাবেক সভাপতি কোব্বাত আহাম্মদ চেয়ারম্যানের আত্মার মাগফিরাত কামনাসহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজাম হাজারী এমপিকে বিজয়ী করতে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বামাকার ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!