ফেনী
শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৫
, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

মুক্তিযুদ্ধভিত্তিক টেলিফিল্মে মেহজাবিন

 

অভি মঈনুদ্দীন-মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের নাটক টেলিফিল্মে এর আগেও অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তবে ‘এখানে আঁধার’ নামে যে টেলিফিল্মে তিনি এরই মধ্যে অভিনয় করেছেন তার গল্পটা ব্যতিক্রম। মুক্তিযুদ্ধের সময়কার গল্পের সূত্র ধরে বর্তমান সময়ের দুটি ছেলেমেয়ের প্রেমের গল্পই টেলিফিল্মের মূল প্রতিপাদ্য। নাটকটিতে প্রেমিকযুগল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী ও জোভান। হাছান মুহাম্মদ তারেক রিকাবদার গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘এখানে আঁধার’ নাটকটি।

এতে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী বলেন, ‘টেলিফিল্মটির গল্প ভালো লেগেছে আমার কাছে। মুক্তিযুদ্ধের তো অনেক অজানা কাহিনী রয়েছে। সেই অজানা কাহিনীর সূত্র ধরেই এই সময়ের প্রেক্ষাপটের দুটি ছেলেমেয়ের প্রেমের গল্প। মুক্তিুদ্ধের সময়ে আঁধার ছিল। আমরা আলোতে এসেছি। এই সময়ে এসেও আঁধার আছে, আলোতে আসতে হবে। আমি আমার চরিত্রটিতে যথাসাধ্য খুব ভালোভাবে মন দিয়ে অভিনয়ের চেষ্টা করেছি।’

এতে আরো অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, ফজলুর রহমান বাবু, শেলী আহসান, জোভানসহ আরো অনেকে। মেহজাবিন চৌধুরী এ বছর সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকে অভিনয় করে। এই নাটকের পর অভিনয়ে তিনি আরো বেশি সিরিয়াস হয়েছেন। সেই সিরিয়াস মেহজাবিনকে আবার পাওয়া যাবে ‘এখনো আঁধারে’ টেলিফিল্মে। এটি নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!