ফেনী বারাহিপুর সাহেব বাজার আজিম ভুইয়া বাড়ি এলাকায় রাস্তার পাশে জমিনে এক নবজাতককে পড়ে থাকতে দেখে স্হানীয়রা। খবর পেয়ে মৃত নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ঘটনাস্হলে গিয়ে দেখে নবজাতকটিকে কে বা কাহারা মাটি চাপা দিয়ে দেয়।স্হানীয়দের সহযোগিতা নবজাতককে উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে ফেনী-বারাহিপুর সাহেব বাজার আজিম ভুইয়া বাড়ি এলাকায় রাস্তার পাশ থেকে নবজাতকটিকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে মর্গে নিয়ে যায়, ফেনী মডেল থানা পুলিশ।



