ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০০
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

শুক্রবার মুক্তি পাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’

বিনোদন প্রতিবেদক-আগামীকাল শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত জীবন ও জীবিকা নির্ভর গল্পে নির্মিত ছবি ‘হালদা’। গত মঙ্গলবার বিকাল পর্যন্ত ছবি মুক্তির জন্য ৮০টি সিনেমা হল বুকিং দেয়া হয়েছে বলে এর আগে জানিয়েছিল পরিবেশক সংস্থা ‘দ্য অভি কথাচিত্র।

সে সময় প্রতিষ্ঠানটির মালিক জাহিদ হাসান অভি জানান, ‘হালদা’র মুক্তির জন্য ৮০টি হল মালিকের সঙ্গে পাকাপাকি কথা হয়ে গেছে।’ তবে মুক্তির দিন পর্যন্ত হলের সংখ্যা বেড়ে ৯০ ছাড়িয়ে যাবে বলে সে সময় তিনি আশা করেছিলেন।

অন্যদিকে, এই প্রথম সারা দেশের এতোগুলো সিনেমা হলে মুক্তি পাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত কোনো ছবি। গত বছর তার পরিচালিত ‘অজ্ঞাতনামা’ছবিটি সারা দেশের মাত্র ৯টি হলে মুক্তি পেয়েছিল। এছাড়া তৌকীর আহমেদ পরিচালিত অন্যান্য ছবিগুলোও খুবই কম সংখ্যক হলে দেখানো হয়েছিল। সেই হিসেব মতে, এবার ৯০টিরও বেশি হলে ছবি মুক্তি দিয়ে রেকর্ড গড়তে যাচ্ছেন তৌকীর আহমেদ।

ছবি মুক্তির আগে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি বৃহৎ সিনেমা হলে ‘হালদা’র প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে ‘হালদা’ছবির সঙ্গে জড়িত সমস্ত কলাকুশলীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

আজাদ বুলবুলের কাহিনিতে ‘হালদা’ ছবির চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ। ছবিটি প্রযোজনা করেছে আমরা ক’জন। এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদা নদী ও এর দুই পাড়ের জেলেদের জীবন নিয়ে ছবির গল্প আবর্তিত হয়েছে।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু ও রুনা খান প্রমুখ। ছবিটিতে জাহিদ হাসানকে প্রথমবারের মতো খলচরিত্রে এবং মোশাররফ করিমকে জেলের চরিত্রে দেখা যাবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!