ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৩
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ফেনী শহরে ৮ হোটেল-রেস্তোরাকে সতর্ক করেছে পৌরসভা

ফেনী শহরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাঠে নেমেছে পৌরসভা। বুধবার হোটেল-রেস্তোরাঁ পরিদর্শনে নেমে ৮ প্রতিষ্ঠানকে সতর্ক করেছে পৌরসভার পরিদর্শন টিম।

পৌরসভা সূত্র জানায়, নিরাপদ ও সুষম খাদ্য নিশ্চিত করতে পৌরসভার পক্ষ থেকে পরিদর্শন টিম গঠন করা হয়। ওই টিমের আহবায়ক ৩নং ওয়ার্ড কাউন্সিলর কোহিনুর আলম ও ডা. কৃষ্ণপদ সাহা সদস্য সচিব। কমিটির অপরাপর সদস্যরা হলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন বাহার ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক। টিমের সদস্যরা বুধবার বেলা ১১টার দিকে ট্রাংক রোডের হোটেল ভোজন বিলাস, অতিথি হোটেল, কাশেম হোটেল, শামীম হোটেল, জালালিয়া সুইটস, ইন-বিসমিল্লাহ হোটেল, কাজী চিকেন ও মৌবন কারখানা পরির্দশন করেন। হোটেলগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের চিত্র ফুটে উঠে। এছাড়া পোড়া বর্জ্য তেল, হোটেল শ্রমিকদের পোশাক, মাথায় ক্যাপ না রাখা, পৌরসভার ট্রেড লাইসেন্স, অগ্নিনির্বাপন ব্যবস্থা, ফুড লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় প্রতিষ্ঠান সমূহকে সতর্ক করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!