ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৭
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে তরুণী শ্লীলতাহানির ঘটনা ৫০ হাজার টাকায় রফাদফা !

 
সোনাগাজী প্রতিনিধি-সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব চরসাহাপুর গ্রামে মুহুরী প্রকল্প সংলগ্ন রবিবার দুপুরে ১৮ বছরের শারীরিক প্রতিবন্ধি তরুনীকে শ্লীলতাহানি করেছে ভ্যান চালক মো. সেলিম। স্থানীয়রা বখাটে ভ্যান চালককে আটক করে ৫০ হাজার টাকায় রফাদফা করে ছেড়ে দেয়া হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওইদিন সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব চর সাহাপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধি ওই তরুনীকে ঘরে রেখে বাবার সঙ্গে তার মা মাঠে ধান মাড়ায়ের কাজ করতে যায়। দীর্ঘক্ষণ তারা বাড়িতে না আসায় ঘাস কিনার কথা বলে চর সোনাপুর গ্রামের ভ্যান চালক মো. সেলিম (৩৮) ওই বাড়িতে যায়। এসময় বাড়িতে কেউ না থাকায় বখাটে সেলিম ঘরে ডুকে তরুনীকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করাসহ ধর্ষণের চেষ্টা করে। এসময় তরুনীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বখাটে সেলিমকে হাতেনাতে আটক করে রাখে। পরে বাড়ির লোকজন স্থানীয় ইউপি সদস্য গেদু মিয়া ভূঁঞা ও সমাজের পঞ্চায়েত কমিটির সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নুর আলমসহ কমিটির সদস্যদের ডেকে এনে সালিশি বৈঠক বসায়। বৈঠকে বখাটে সেলিম দোষ স্বীকার করলে সালিশদাররা তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে মুসলেকা নিয়ে ছেড়ে দেয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!