ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৪
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ফুলগাজীতে স্কুল ছাত্রী অপহরণ মামলায় ১৪ বছর কারাদন্ড

আদালত প্রতিবেদক: ফুলগাজীতে স্কুল ছাত্রী অপহরণ মামলায় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে মঙ্গলবার ১৪ বছরের কারাদন্ডাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল।

আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ১২ জুলাই মায়ের অসুস্থ্যতার কথা বলে প্রতিবেশী মেয়েটিকে স্কুল থেকে ফুঁসলিয়ে নিয়ে যায় ফুলগাজীর উত্তর ধর্মপুর গ্রামের আবদুল লতিফের ছেলে সাইফুল ইসলাম। পরে তাকে ফেনী ও চট্টগ্রামে নিয়ে একটি ঘরে বন্দি করে রাখে। ঘটনার দুইদিন পর অপহৃতার ভাই বাদী হয়ে সাইফুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফুলগাজী থানায় মামলা দায়ের করেন। অপহরনের তিন মাস পর মেয়েটিকে ছাগলনাইয়ার পাঠানগর এলাকায় ফেলে যায় সাইফুল। পরবর্তীতে পুলিশ সাইফুলকে গ্রেফতার করলেও জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিচারক মামুনুর রশিদ সাইফুলের ১৪ বছরের কারাদন্ড প্রদান করেন। একইসাথে তার ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!