ফেনী
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৫
, ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফুলগাজীতে জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্নসাত মামলায় ৩ সরকারি কর্মচারী গ্রেফতার দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক ফেনী বিআরটিএ’র ফিঙ্গারপ্রিন্ট বোর্ড পরিচালনায় বহিরাগত যুবক! ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের ইন্তেকাল আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬

আমি মধ্যবিত্ত

আমি মধ্যবিত্ত ভাই

আমার বাসায় কোন খাবার নাই
থাকি কিন্তু গরীব মানুষদের থেকে
সুন্দর একটা ঘরে

তাই বলে কি খাবার সব সময় থাকে আমার ঘরে?
আমি মধ্যবিত্ত ভাই
আমার চক্ষু লজ্জা আর নাই
যত পারেন ছবি তুলে নেন
আমার কোন লজ্জা নাই

মা -বাবা -ভাই -বোন না খেয়ে আছে
লজ্জা দিয়ে কি হবে আর ভাই!
সবাই আছে না খেয়ে ভাই
খাবার আমি কই পাই?

দুই বেলা যেন খেয়ে বাঁচতে পারি
সে পরিমান খাবার দিলে হবে ভাই
আমি খাবার নিবো ভেবে মা বোন বসে আছে
রান্না ঘরে ভাই!

একটু তাড়াতাড়ি করে ছবি তুলে নেন ভাই
খাবার দেন আমি মায়ের কাছে ছুটে যাই
না হলে ক্ষুধায় মরতে হবে
লজ্জা দিয়ে কি জীবন বাঁচা যায়
আমি শুধু দু মুঠো ভাত চাই!

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!