ফেনী
বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৩
, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ইসলামপন্থীদের চাপের মুখে পাকিস্তানের আইনমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক-ইসলামপন্থীদের চাপের মুখে অবেশেষে পদত্যাগ করলেন পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ। সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে জাহিদ হামিদ প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভির বরাত দিয়ে ডন অনলাইন এ খবর জানিয়েছে।

সরকারি সূত্রগুলো জানিয়েছে, হামিদের পদত্যাগ শিগগিরই অনুমোদন করা হবে।

জাহিদ হামিদের বিরুদ্ধে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগ এনে কয়েক সপ্তাহ আগে থেকে বিক্ষোভ শুরু করে ইসলামপন্থীরা। তাদের অবস্থান ধর্মঘটে ১৯ দিন ধরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও অন্যতম শহর রাওয়ালপিন্ডি অচল হয়ে পড়ে।

আইনমন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভ থামাতে নিরাপত্তা বাহিনী পদক্ষেপ নিলে গত শনিবার সংঘর্ষ বাধে। এতে ছয়জন নিহত হন। আহত হন ২০০ জন। এ পরিস্থিতিতে শনিবার রাতেই সেনাবাহিনী তলব করা হয়। কাল রবিবার পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নেয়নি।

নির্বাচনী শপথের একটি অংশে ইসলামের নবী মোহাম্মদের উল্লেখ বাদ পড়ার পর আইনমন্ত্রী জাহিদ হামিদ অপসারণ চেয়ে বিক্ষোভ শুরু করে ইসলামপন্থীরা। যদিও এ ঘটনা একজন ক্লার্কের ভুলে হয়েছে জানিয়ে ক্ষমা প্রার্থনাও করেছিলেন হামিদ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!