ফেনী
শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৪
, ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

এসএসসি-সমমানের পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি

কথা ডেস্কঃ আগামী বছরের ২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা।গত কয়েক বছর ১ ফেব্রুয়ারি এ পরীক্ষা শুরু হলেও ২০১৯ সালে দিনটি শুক্রবার পড়ায় ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষার সূচি নির্ধারণ করে বৃহস্পতিবার তা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি।

সূচি অনুযায়ী, ২ থেকে ২৫ ফেব্রুয়ারি এসএসসির তত্ত্বীয় পরীক্ষা হবে। ২৬ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের এবং ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে অন্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে।

এবারও মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীদের বহু নির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেওয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিতে পারবেন না।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে নির্ধারিত আসনে বসতে হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!