ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৮
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়েছে বখাটেরা

 

দাগনভুইয়া প্রতিনিধি:ফেনীতে ৬ষ্ঠ শ্রেনী পড়ুয়া ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের নির্মমতার শিকার হয়ে বড় ভাই হাসপাতালে কাতরাচ্ছে।

শনিবার সন্ধ্যায় জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে এ ঘটনা ঘটে।এসময় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
সূত্র জানায়, শনিবার সকালে স্কুলে আসা-যাওয়ার পথে সিলোনীয়া হাই স্কুলের ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে রেদোয়ান নামের এক বখাটে। বিষয়টি নজরে পড়লে তার জেঠাত ভাই মোমিন প্রতিবাদ করে।

এর জের ধরে শনিবার সন্ধ্যায় মোমিন সিলোনিয়া বাজারে গেলে হিরাপুর সড়কে পূর্ব থেকে উৎপেতে থাকা রেদোয়ান ও তার সহযোগিরা তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বখাটেরা। আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।ঘটনার সময় রেদোয়ান, বাবু ও মেহেদী হাসান মামুনকে ধাওয়া করে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।পরে পুলিশ যাচাই-বাছাই করে বাবু ও মেহেদীকে ছেড়ে দেয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে।তার অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় আহত মোমিনের পিতা আবদুল খালেক বাদী হয়ে রেদোয়ান ও তার তিন সহযোগির নাম উল্লেখ করে দাগনভূঞা থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত রেদোয়ান আলামপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নুরুল আফছারের ছেলে।

দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপরাপর আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!