ফেনী
বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৮
, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

টেস্ট অভিষেকের অপেক্ষায় আফগানিস্থান; প্রস্তুত ভারত

ক্রীড়া প্রতিবেদক- ভারত-আফগানিস্তান ঐতিহাসিক টেস্ট ১৪ জুন থেকে। সদ্য আইসিসির সম্পূর্ণ সদস্য পদ পেয়েছে আফগানিস্তান। আর প্রথম টেস্ট খেলতে আসছে এই ভারতের মাটিতে। বেঙ্গালুরুতে প্রথম টেস্ট খেলবে আফগানিস্তান। মঙ্গলবার দুই বোর্ডের কর্তাদের আলোচনার পরেই এই সিদ্ধান্ত পাকা হয়েছে। বিসিসিআই-এর কার্যকরি সচিব অমিতাভ চৌধুরী বলেন, ‘‘যদিও এটা বর্ষার সময়। তবুও আশা করছি এই ঐতিহাসিক টেস্ট আয়োজনটা ভাল মতই হবে।’’

গত বছর জুনেই আফগানিস্তান ও আয়ারল্যান্ড টেস্ট খেলার যোগ্যতা অর্জন করে। সেই সময়ই সম্পূর্ণ সদস্যপদ দেওয়া হয় দুই ক্রিকেট খেলিয়ে দেশকে। যার ফলে ১১ ও ১২তম টেস্ট খেলিয়ে দেশ হিসেবে ক্রিকেট বিশ্বে জায়গা করে নিয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

যুদ্ধ বিদ্ধস্ত আফগানিস্তানে আন্তর্জাতিক খেলা হওয়াটা সম্ভব নয়। যে কারণে সম্প্রতি ভারতের মাটিতেই হোম ম্যাচের আয়োজন করেছিল আফগানিস্তান। গ্রেটার নয়ডায় আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলেছিল আফগানিস্তান। গত বছর প্রথম কোনও আফগানিস্তান ক্রিকেটার আইপিএল-এ খেলেছিল। তারা হলেন মোহম্মদ নবি ও রশিদ খান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!