ঢাকাস্থ ফাজিলপুর যুব কল্যাণ ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে রাজধানীর একটি চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন রুমেল।
সংগঠনটির সেক্রেটারি এমরানুল হকের সঞ্চালনায় এসময় ফোরামের সহ-সভাপতি দেলোয়ার হোসাইন, অাজিম উদ্দিন বাদল ও জামাল উদ্দিনসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।



