ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৬
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দাগনভূঞার রকি নিহত; পরিবারে চলছে শোকের মাতম

দাগনভূঞা প্রতিনিধি- শনিবার রাতে দক্ষিন আফ্রিকার কেপটাউন শহরে সন্ত্রাসীদের গুলিতে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বরইয়া গ্রামের ইদ্রিস ব্যাপারী বাড়ীর আবদুল মালেকের ছেলে নুর আলম রকি (২৭) নিহত হয়। এতে পরিবারে চলছে শোকের মাতম।কয়েকদিনের মাঝে লাশ দেশে এনে কবর দেয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, বিগত ৫-৬ বছর পূর্বে সোনার হরিণ ধরার আশায় বসত ভিটি বিক্রি করে আফ্রিকায় পাড়ি জমায় রকি। সেখানে প্রথমে অন্যের দোকানে চাকরি করে সে নিজেই কেপটাউন শহরে ব্যবসা শুরু করে। ওই খানের নিগ্রো সন্ত্রাসীরা চাঁদার দাবিতে তাকে হুমকি দিয়ে আসছিল। চাঁদা না দেয়ায় ওই দিন রাতে রকিকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। নিহতের ভাই ফকির ও সাদ্দাম সহস্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহতের মৃত্যুতে পরিবারের মাঝে শোকের মাতম চলছে।
স্থানীয়রা জানায়, রকির লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। আসার পর নিহতের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!