ফেনী
শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৩
, ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

দরবেশেরহাট পাবলিক কলেজে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

ফেনীর দাগনভূঞা উপজেলার দরবেশেরহাট পাবলিক কলেজের শিক্ষার্থীদের মাঝে শনিবার বিনামূল্যে বই বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামুল করিম।

কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট এম শাহজাহান সাজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান ও সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবী। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এম জহিরুল হক জনি। কলেজ পরিচালনা কমিটির সদস্য মো.কামাল হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ নুরুন্নবী মিঞা ও ব্যবসায়ী মো. হারুন প্রমুখ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!