ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৫
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

দাগনভুইয়ায় পুলিশের ধাওয়ায় সিএনজি উল্টে নারী-শিশুসহ আহত ৪

দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞায় টিএসআই আলাউদ্দিনের ধাওয়ায় সিএনজি উল্টে নারী-শিশুসহ ৪ জন আহত হয়েছে।বৃহস্পতিবার বিকালে ফেনী -মাইজদী সড়কের খোনার পুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্র জানায়,ওই সময় পুলিশ কর্মকর্তা আলাউদ্দিন একটি সিএনজি চালিত অটোরিকশা চালকের কাছ থেকে চাঁদা নিতে গাড়ী থামাতে বলে।কিন্ত চালক গাড়ী না থামিয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের এ কর্মকর্তা লাঠি তুলে আঘাত করতে চাইলে গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয় চালক।এতে যাত্রী বৃদ্ধা নুর জাহান বেগম(৭২) তার পুত্র বধু কহিনুর আক্তার(৩০) ও নাতী মারুফ এবং গাড়ী চালক আহত হয়।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।উপজেলার রামগরের সেকান্দরপুরের ওহিদ মিয়ার বাড়ী তাদের।
ওসি আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!