দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞায় শারমিন আক্তার (২২)নামে এক গৃহবধুকে গুলি করে খুন করেছে জাহাঙ্গীর নামে স্থানীয় সন্ত্রাসী।মঙ্গলবার বিকাল ৩ টার দিকে পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর ভূইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।নিহতের পিতার নাম শামসুল হক।
সুত্র জানায়, কিছুদিন আগে নোয়াখালীর সেনবাগের স্বামীর বাড়ি থেকে দাগনভুইয়া পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুরে পিতার বাড়িতে বেড়াতে আসে গৃহবধু শারমিন আক্তার।মঙ্গলবার বিকালে স্থানীয় সন্ত্রাসী জাহাঙ্গীর এ গৃহবধুকে পাশবিক নির্যাতনের চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে গুলি করে খুন করেছে বলে একটি সুত্র জানায়।
দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ নিহতের সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।তবে খুনের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে তিনি জানান।



