ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৬
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

দাগনভূঞায় পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করায় যুবলীগ নেতা আটক

দাগনভূঞায় কর্তব্যরত পুলিশ কর্মকর্তার গায়ে হাত তোলায় যুবলীগ নেতা একরাম উল্লাহকে আটক করেছে পুলিশ।রবিবার সকালে দাগনভূঞা পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, অপর এক আরোহি নিয়ে মোটর সাইকেল নিয়ে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের জিরো পয়েন্ট সংলগ্ন বসুরহাট সড়কে দাঁড়িয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও যুবলীগ নেতা একরাম উল্লাহ।এসময় কর্তব্যরত থানার এসআই সুমন বড়ুয়া গাড়ি সরিয়ে দাঁড়াতে বললে ক্ষিপ্ত হয় একরাম।বাকবিতন্ডার একপর্যায়ে এসআই সুমনকে কিল-ঘুষিও দেয়। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের নিবৃত্ত করে।অপর পুলিশ সদস্যরা একরামকে আটক করে থানায় নিয়ে যায়।একরাম জিরো পয়েন্ট সংলগ্ন সওদাগর বাড়ির বাসিন্দা।

দাগনভূঞা থানার ওসি আসলাম শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে এ ঘটনায় থানায় মামলা হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!