ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০১
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

দাগনভুইয়ায় ধর্ষণ মামলার আসামি নিহত

দাগনভুইয়া প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মূছা আলম মাসূদ(৩৫) নামে ধর্ষণ মামলার আসামী নিহত হয়েছে।মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশিপুর ব্রিজ এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ সুত্র জানায়,২০১৬ সালের ৯ জুলাই খুশিপুরে প্রতিবন্ধি স্কুল ছাত্রীকে ধর্ষণ করে মাসূদ।এ ঘটনায় তার বিরুদ্বে থানায় মামলা দায়ের করা হয়।এরপর থেকে সে পলাতক।গত ৬ মে একই গ্রামে চার সন্তানের জননীকে মাসূদ ও তার বন্ধু ছুট্টু জোর পূর্বক ধর্ষণ করে।এ ঘটনায় মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।পরে তাকে নিয়ে অপর আসামি ছুট্টুকে আটক করতে খুশিপুর ব্রিজ এলাকায় অভিযানে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা মাসূদের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।এসময় পুলিশের পাল্টা গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত ধর্ষক মাসূদ।এসময় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়।
এদিকে ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্বার করে পুলিশ।নিহত মাসূদ খুশিপুর গ্রামের শাহ আলমের ছেলে।

পুলিশ সুত্র আরো জানায়,ফেনী মডেল থানায় মাসুদের বিরুদ্ধে দুটি ধর্ষণ মামলা ছাড়াও দাগনভূঞা থানায় মারামারি,ডাকাতি মামলা ও হত্যা মামলা রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!