ফেনী
শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৭
, ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রধানমন্ত্রীকে প্রবাসীর এসএমএস, ভবন পেলো ফেনীর রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

কথা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌদি প্রবাসী আনোয়া হোসেন খোকনের সরাসরি এসএমএসে এর ফলশ্রুতিতে মাত্র চার কর্মদিবসে স্কুল ভবন পেলো ফেনী সদর থানার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটির জন্য ইতিমধ্যে পাঁচ শ্রেণী কক্ষ বিশিষ্ট একটি বহুতল ভবনের বরাদ্দ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন এই খবরটি নিশ্চিত করেছেন।

এদিকে বিদ্যালয়টির সার্বিক অবস্থা জানতে শনিবার সন্ধ্যায় পরিদর্শনে যান জেলা প্রশাসক মনোজ কুমার রায় ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো:মামুন।

সূত্র জানায়, ২২ জুন শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব থেকে মোবাইলে একটি এসএমএস পান। এসএমএসটি পাঠান সৌদি আরব প্রবাসী আনোয়ার হোসেন খোকন।

তিনি প্রধানমন্ত্রীকে স্কুলটির কোড নম্বর পাঠিয়ে লেখেন যে, স্কুলটি স্থানীয় মুক্তিযোদ্ধা আফজালুর রহমানের জায়গার উপর প্রতিষ্ঠিত। কিন্তু প্রয়োজনীয় শ্রেণীকক্ষের অভাবে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে পারছে না। সেখানে একটি স্কুল ভবন করে দেয়ার দাবি জানান ওই প্রবাসী।

এসএমএসটি পাওয়ার পর ঐদিনই ভোর সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর একান্ত সচিব (১) তোফাজ্জল হোসেন মিয়াকে নির্দেশ দেন এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য।

স্কুলটির কোড নম্বর মিলিয়ে একান্ত সচিব জানতে পারেন স্কুলটি হচ্ছে ফেনী সদর উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি তাৎক্ষণিক ভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এর সাথে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর নির্দেশনা পৌঁছে দেন।

শনিবার বিকেলে পাঁচ শ্রেণীকক্ষ বিশিষ্ট একটি ভবনের চূড়ান্ত অনুমোদন পায় রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পর্যায়ক্রমে এটাকে বহুতল করা যাবে। শিগগিরই এই ভবনের কাজ শুরু হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!