ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৫
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে উপসর্গ ছাড়াই ঢাকা ফেরত নারীর করোনা শনাক্ত

ফেনীতে ঢাকা ফেরত নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার বিকালে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্ত ওই নারী উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর আলামপুরের বাসিন্দা।তিনি গত কিছু দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। পরে ২২ এপ্রিল তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) প্রেরণ করা হয়।

বুধবার বিকালে সেখান থেকে পাঠানো নমুনা প্রতিবেদনে জানা যায়, তিনি করোনায় আক্রান্ত।ওই নারী রাজধানীতে গৃহপরিচারিকার কাজ করতেন বলে স্থানীয়রা জানায়।ডা. রুবাইয়াত বিন করিম আরও জানান, আক্রান্ত ব্যক্তির শরীরে কোন করোনার কোন লক্ষণ ছিলো না।

সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বলেন, করোনায় আক্রান্ত ওই নারীকে ফেনী ট্রমা সেন্টারে নিয়ে আসার কথা থাকলেও নারীর স্বামী অসুস্থ থাকায় ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলনের তত্বাবধায়নে বাড়িতে আইসোলেশনে থাকবে।সেখানে তাকে পর্যবেক্ষণে রেখে ডাক্তাররা চিকিৎসা প্রদান করবে।

এ পর্যন্ত ফেনীতে তিন জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ফেনীর ছাগলনাইয়ার মধুগ্রাম ও সোনাগাজী পৌরসভা থেকে আক্রান্ত একজনকে ফেনী ট্রমা সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!