ফেনী
রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৩
, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফেনী পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে আলোচনায় জামায়াত নেতা তৌহিদ উচ্চশিক্ষায় নতুন মাইলফলক ছুঁলেন সাংবাদিক রাজীব মাসুদের সহধর্মিণী ফেনীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত শেখ হাসিনাসহ আসামিদের ফাঁসি কার্যকর সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের স্মরণ সভা বাশঁখালীর বন্যা দূর্গতদের ফাজিলপুর ব্লাড ফাউন্ডেশনের নগদ অর্থ প্রদান ব্যবসা-বাণিজ্য প্রসারে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে ফেনীতে ৭ নারী-শিশুকে বিএসএফের পুশইনের চেষ্টা,ঠেকাল বিজিবি ফেনীতে অ্যাডভোকেট আলাউদ্দিন বিন ওয়াদুদ ‘ল চেম্বারের যাত্রা শুরু সোনাগাজীতে টর্নেডোতে ৩০ পরিবার লন্ডভন্ড

ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

ফেনী শহরে অভিযান চালিয়ে আল আহাদ চক্ষু হাসপাতাল ও মমতা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন প্রশাসন।

বুধবার ফেনী জেলা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন কমিটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন শেষে এ সিদ্ধান্ত নেন। 

স্বাস্থ্যবিভাগ জানায়, বুধবার ফেনী শহরের ট্রাংক রোডস্থ মমতা ডায়াগনস্টিক সেন্টার এবং আল আহাদ চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন ফেনী জেলা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন কমিটি। এসময় দীর্ঘ ৬ বছর ধরে লাইসেন্স নবায়ন না করা, ল্যাব ও নমুনা সংগ্রহ কক্ষে পর্যাপ্ত জনবল না থাকা এবং অপরিচ্ছন্ন থাকা, অপ্রতুল বর্জ্য ব্যবস্থাপনা, অকেজো যন্ত্রপাতি রাখাসহ নানা অসংগতি দেখা যায়। এসব অপরাধে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) ১৯৮২ এর আলোকে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স হালনাগাদ না করা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!