ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৯
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনী জেলা আ.লীগের সম্মেলনে দুই লক্ষাধিক লোকের সমাগম ঘটবে

২৬ অক্টোবর ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য জেলা আওয়ামী লীগের সম্মেলনে দুই লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

রবিবার রাতে শহরের ট্রাংক রোডের ফুড ল্যান্ড চাইনীজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেছেন, আওয়ামীলীগে নতুন লোকের প্রয়োজন নেই। আমাদের দলে যারা আছেন তারাই যথেষ্ঠ। তিনি বলেন, আমার রাজনৈতিক অগ্রগতিতে সাংবাদিক বন্ধুদের সহযোগিতা সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। আশা করছি ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আকরামুজজামান, সহ-সভাপতি পিপি হাফেজ আহম্মদ, জিপি প্রিয়রঞ্জন দত্ত, মাষ্টার আলী হায়দার, ইফতেখার ইসলাম, মহিলা আওয়ামীলীগ সভাপতি জাহানআরা বেগম সুরমা সহ বিভিন্ন উপজেলা ও ফেনী পৌরসভা সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!