ফেনী
শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৮
, ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেনী ন্যাশনাল কলেজের একাদশ শ্রেণীর নবীন বরণ

প্রেস বিজ্ঞপ্তি: ফেনী ন্যাশনাল কলেজের ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ কলেজটির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. সাইফ উদ্দিন শাহ্।বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সরকারী জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা বেগম, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন।

ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ প্রফেসর সন্তোষ রঞ্জন নাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্টার লাইন গ্রুপের পরিচালক (অর্থ) জামাল উদ্দিন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আরিফুল হাসান রবিন, শিক্ষার্থী বিউটি আক্তার প্রমুখ।

এসময় স্টার লাইন গ্রুপের পরিচালক আবু বক্কর সিদ্দিক, হাজী নুরুল আলম, মাহমুদুল হক চৌধুরী মুনির, মাঈন উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদ্য প্রকাশিত এইচএসসি’র ফলাফলে ফেনী ন্যাশনাল কলেজ থেকে যে সব শিক্ষার্থী ভাল ফলাফল অর্জন করেছে তাদের কৃতি সংবর্ধনা দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কলেজটির শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. সাইফ উদ্দিন শাহ্ নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সু-নাগরিক তৈরীতে নিজেদের গঠনে পরিকল্পিত পড়াশুনার মধ্য দিয়ে ভাল ফলাফল করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান তিনি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!