ফেনী
রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৮
, ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

সাহাব উদ্দিন সভাপতি ॥ দিদার সম্পাদক

বালিগাঁও ইয়ুথ সোসাইটির কমিটি ঘোষণা

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন বালিগাঁও ইয়ুথ সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ফেনীর একটি মিলনায়তনে সংস্থার নির্বাচিত ৩ জনের সাথে বিস্তারিত আলোচনা করে উপদেষ্টা সাংবাদিক নুর উল্লাহ কায়সার ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন করেন।এর আগে ফেনীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত নির্বাচনী সভায় সদস্যদের গোপন ব্যালটে সাহাব উদ্দিন ভূঞা সভাপতি, মো: দিদারুল আলম সাধারণ সম্পাদক ও জামাল উদ্দিন সুমন অর্থ সম্পাদক নির্বাচিত হয়। অনুমোদিত কমিটিতে রহিম উল্লাহ বাবলু, নিজাম উদ্দিন ও মোহাম্মদ ইয়াছিনকে সহ সভাপতি, ফোরকান হোসেন আরমান, জহিরুল ইসলাম রুবেল ও ইমরান হোসেনকে যুগ্ম সম্পাদক ঘোষণা করা হয়।

এছাড়াও জিয়া উদ্দিন বাবলু সাংগঠনিক সম্পাদক, মাঈন উদ্দিন ইফতেখার সমাজসেবা ও পরিকল্পনা সম্পাদক, ফজলে রাফি হৃদয় ছাত্র ও যুবকল্যাণ সম্পাদক, নজরুল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক, নিপুল পাটোয়ারী ক্রীড়া ও শৃংখলা সম্পাদক, সাখাওয়াত হোসেন আন্তর্জাতিক সম্পাদক, তৌহিদ মাহমুদ সজিব দপ্তর সম্পাদক, শাহ জামাল শিক্ষা সম্পাদক, আবদুল মজিদ সোহাগ আপ্যায়ন সম্পাদক ও মেহেদী হাসানকে ধর্ম সম্পাদক ঘোষণা করা হয়। সংগঠনটির উপদেষ্টা সাংবাদিক নুর উল্লাহ কায়সার জানান, সম্পূর্ণ অ-রাজনৈতিক ভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি দীর্ঘ ১০ বছর যাবত বালিগাঁও ইউনিয়নের শিক্ষার্থী এবং যুবকদের নিয়ে বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন অনুষ্ঠানের পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় সহযোগিতা করার জন্য তিনি সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!