ফেনী
শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭
, ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

বয়স ১৬ হলে ক্রেডিট কার্ড পাবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদকঃ বয়স ১৬ হলে এখন থেকে শিক্ষার্থীরা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবে। তবে এ ক্রেডিট কার্ড ব্যাংক দেবে তার অভিভাবককে, অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি কার্ডটি পাবেন তার সন্তানেরা। যাকে অবশ্যই শিক্ষার্থী হতে হবে এবং বয়স ১৬ বছরের বেশি হতে হবে। কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপনে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের বয়সসংক্রান্ত বিষয়ে এ সংশোধনী এনেছে।

আগে ১৬ থেকে ১৮ বছরের যে কেউ তাদের অভিভাবকের কার্ডের বিপরীতে পাওয়া অতিরিক্ত কার্ডটি ব্যবহার করতে পারত। এখন তা শুধু শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট করা হলো। যাঁদের নির্দিষ্ট আয় আছে, ১৮ বছরের এমন যে কেউ এখন ক্রেডিট কার্ড নিতে পারেন। বাংলাদেশে দীর্ঘদিন ধরে ক্রেডিট কার্ড চালু হলেও সাম্প্রতিক সময়ে নতুন বিধিবিধান প্রয়োগ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে দেশে প্রায় ১০ লাখ ক্রেডিট কার্ড রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!