ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৮
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির শীতবস্ত্র বিতরণ

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকালে ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অসহায়দের মাঝে শীতবস্ত্র তুলে দেয়া হয়। ইউনিটির নব-নির্বাচিত কমিটির সভাপতি জাফর সেলিমের সভাপতিত্বে ও রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির সভাপতি মাঈন উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফেনী জেলা কমিটির আহবায়ক শুকদেব নাথ তপন, রোটার‌্যাক্ট এডিআরআর আবুল হাসনাত রনি, রোটার‌্যাক্ট ক্লাব ফেনী অপূর্বর প্রেসিডেন্ট বেলায়েত হোসেন। এসময় ফেনী প্রেসক্লাব একাংশের কোষাধ্যক্ষ মফিজুর রহমান, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির আইপিপি শহীদ পাটোয়ারী, সেক্রেটারী আবু বকর ছিদ্দিক ডালিমসহ রোটার‌্যাক্ট সদস্যগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!