ফেনী পৌর আওয়ামীলীগের সভাপতি, মেসার্স শামীম কবির স্বত্বাধিকারী,বিশিষ্ট শিল্পপতি, আয়নুল কবির শামীম ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ২০১৯- ২০২১ মেয়াদে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
এর আগে গত ৯ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সাবেক সভাপতি আয়নুল কবির শামীমের নেতৃত্বে সাধারণ সদস্য পদে ১০জন, সহযোগী সদস্য পদে ১৩জন ও গ্রুপ সদস্যপদে একজন মনোনয়নপত্র দাখিল করেন।সভাপতি পদে আইনুল কবির শামীম, সিনিয়র সহ-সভাপতি পদে আবদুর রইছ কাইজার, জুনিয়র সহ-সভাপতি পদে আবুল কাশেম ও একরামুল হক চৌধুরী,পরিচালক পদে সাধারণ ক্যাটাগরিতে সাইফুর রহমান সাইফু, মো. ফরিদ উদ্দিন খান পাঠান, ড. বেলাল উদ্দিন আহম্মেদ, লোকমানুর রহমান ফরাজী, আনোয়ার হোসেন ভূঞা, মো. রাশেদুল হক হাজারী, চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, মো. নুর আজম, সহযোগি ক্যাটাগরিতে আবদুল গোফরান বাচ্চু, মো. গোলাম ফারুক বাচ্চু, গোলাম মাওলা, জালাল উদ্দিন বাবলু, সহিদ উল্যাহ হাজারী, বজলুল করিম মজুমদার হারুন, মজিবুর রহমান সোহেল, সিরাজুল ইসলাম পাটোয়ারী, তোফাজ্জল হোসেন ছুট্টু, সাইফুদ্দিন আহম্মেদ জিতু, বিলাস চন্দ্র সাহা ও গ্রুপ সদস্য গিয়াস উদ্দিন আহাম্মদ বুলবুল মনোনয়ন পত্র দাখিল করেন।



