ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৮
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রার্থীদের সাথে মতবিনিময়

দলকে সু-সংগঠিত করতে সবাইকে কাজ করে যেতে হবে

ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেছেন, ফেনী জেলা আওয়ামী লীগকে আরও সু-সংগঠিত করার লক্ষ্যে ইতিমধ্যে তৃণমূলের সম্মেলন শেষ হয়েছে। এসব সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে যারা প্রার্থী হয়েছে তারা সকলেই যোগ্য। এরপরেও একাধিক ব্যক্তিকে নির্বাচিত করার সুযোগ না থাকায় যাদেরকে সভাপতি ও সম্পাদক ঘোষনা করা হবে, তাদের দায়িত্ব হলো সকলকে নিয়ে তৃণমূল পর্যায়ে দলকে সু-সংগঠিত করতে কাজ করে যাওয়া। গতকাল শনিবার ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে পৌর আওয়ামী লীগের ১৮টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক প্রার্থীদের সাথে সাক্ষাৎকার ও মতবিনিময় সভায় নিজাম হাজারী এমপি এসব কথা বলেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, দপ্তর সম্পাদক শহীদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, হারুন অর রশীদ, পৌর সভাপতি আইনুল কবির শামীম, সাধারণ সম্পাদক আবদুল করিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা কৃষকলীগের সভাপতি আশ্রাফুল আলম গীটার প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!