ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩২
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে জাতীয় নিউজ পেপার অলিম্পিয়াড প্রতিযোগিতা

পত্রিকা পাঠে সকলকে উদ্বুদ্ধকরণ শীর্ষক ফেনীতে প্রথম জাতীয় নিউজ পেপার অলিম্পিয়ার্ডের বাছাইপর্ব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের সেন্ট্রাল স্কুল মিলনায়তনে আপন আলো ফাউন্ডেশন ও ইউথপ্রেণার নেটওয়ার্ক’র উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল আমিন রিজভী।
বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, ফেনীর কথা ডটকম সম্পাদক মাঈন উদ্দিন পাটোয়ারী। আপন আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও জোন হেড মিফতাহুল আসিফ ইফতি এবং বিভাগীয় প্রধান (প্রচার) এফ কে সিয়ামের সঞ্চালনায় এ সময় সংগঠনটির ফেনী জোনের উপদেষ্টা সৈয়দ শেখ মারুফ, বিভাগীয় প্রধান(অর্থ) নাঈমুর রহমান চৌধুরীসহ সংগঠনটির সদস্য ও শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!