ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০২
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

রোটার‍্যাক্ট ক্লাব অব ফেনী সিটির সভাপতি মাঈন উদ্দিন পাটোয়ারী,সেক্রেটারী ডালিম

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির ২০১৯-২০২০ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে ক্লাবটির চার্টার সেক্রেটারী মাঈন উদ্দিন পাটোয়ারী ও সেক্রেটারী পদে আবু বকর সিদ্দিক ডালিম নির্বাচিত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শহরস্থ স্কিলোপেডিয়া আইটি সেন্টার মিলনায়তনে আয়োজিত ক্লাব সম্মেলনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত কমিটির অন্যান্য পদের সদস্যরা হলেন, সহ-সভাপতি দিদার হোসেন (১), আবদুল মজিদ সোহাগ (২), সহ- সেক্রেটারী মোহাম্মদ ফারভেজ, ক্লাব সার্ভিস ডিরেক্টর ওমর শাহাদাত তানভীর, ট্রেজারার নুর হোসেন নসিব, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর জান্নাতুল আদনান তমা, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর আবদুল আজিজ শাকিল, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর মোহাম্মদ ইমরান, ফিন্যান্স সার্ভিস ডিরেক্টর মাজহারুল করিম পাভেল, চিপস সার্জেন্টস্ এ্যাট আর্মস মাঈন উদ্দিন ইফতেখার, সার্জেন্টস্ এ্যাট আর্মস কামরুল ইসলাম, এডিটর জাহিদুল ইসলাম শুভ ও জয়েন এডিটর আরাফাত রহমান।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশ জোনাল কো-অর্ডিনেটর (পদ্মা জোন) রোটারিয়ান পিপি জালাল উদ্দিন বাবলু, রোটারী ক্লাব অব ফেনী সিটির সদ্য প্রাক্তন সভাপতি ও কো-অর্ডিনেটর ডিষ্ট্রিক্ট ইডিটোরিয়াল টিম ইঞ্জিনিয়ার জানে আলম ভূঁইয়া পারভেজ, রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র চার্টার সেক্রেটারী এক্স রোটার‌্যাক্টর মহিম উদ্দিন পৃথিবী, রোটারী ক্লাব অব ফেনী সিটির এডিটর আরিফুল হাসান রবিন।

এছাড়া রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রাক্তন সভাপতি মাহমুদুল হক জিশান, রোটার‌্যাক্ট ক্লাব অব চট্টগ্রাম মেট্টোপলিটনের প্রাক্তন সভাপতি ও ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. মাঈন উদ্দিন মামুন, রিজিওনাল সেক্রেটারী ও রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সরকারী কলেজ’র আইপিপি নাজমুদ্দিন জিকু, সভাপতি ওসমান গণি রাসেল, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের ২০১৯-২০১০ বর্ষের সভাপতি ও জোনাল সেক্রেটারী সাহাব উদ্দিন ভূঁইয়াসহ ফেনী জোনের বিভিন্ন ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ক্লাব সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার সভাপতি শহীদুল ইসলাম পাটোয়ারী।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!