ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৮
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

দাগনভুইয়ায় অপহৃত স্কুল ছাত্রী নেত্রকোনা থেকে উদ্ধার 

দাগনভূঞায় স্কুলে যাওয়ার পথে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পরদিন পর উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ওসি আসলাম শিকদার।

এর আগে বুধবার বেলা ১২টার দিকে দাগনভুইয়া উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয় ওই ছাত্রী। পথিমধ্যে বেতুয়া গ্রামের সোহেল আমিন বাড়ির দরজায় পৌছলে উত্তর শ্রীধরপুর গ্রামের বাজারের ফল দোকানী খুরশিদ আলমের ছেলে হৃদয় ও ৭-৮ জন সহযোগি নিয়ে গতিরোধ কওে মেয়েটিকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নেয়। তার চিৎকারে স্থানীয় আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী মিয়া কোম্পানী ছুটে এলে তার সাথে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে হৃদয় পিস্তল ঠেকালে মিয়া কোম্পানী পিছু হটে। খবর পেয়ে পুলিশ বখাটে হৃদয়ের বাবা খুরশিদ আলমকে আটক করে।
মেয়ের মা দাবী করেন, দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছে বখাটে হৃদয়। বিষয়টি তারা স্থানীয় ইউপি সদস্য মো. শাহীনকে অবহিত করেন। একপর্যায়ে বখাটে হৃদয় বিয়ের প্রস্তাব পাঠায়। তারা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তার মেয়েকে অপহরণ করে বখাটে হৃদয় ও তার সহযোগীরা। এ ঘটনায় হৃদয়সহ ৭-৮ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!