ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৭
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

ফেনীর দাগনভূঞায় মোঃ ইমাজ উদ্দিন (২২) নামে এসএসসি প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্যকে আটক করেছে র‌্যাব।রবিবার সন্ধ্যায় রাজাপুর বাজার থেকে তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় গোপন করে এসএসসি প্রশ্নপত্র ফাঁসের নামে মানুষের সাথে প্রতারনা করে আসছে সিন্দুরপুর ইউনিয়নের কৌসল্লা গ্রামের নুর ইসলামের ছেলে ইমাজ উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাজাপুর বাজারস্থ বসুন্ধরা ট্রেডার্সের সামনে থেকে তাকে আটক করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে মোবাইলের মেসেঞ্জারগ্রুপ থেকে প্রশ্নপত্র কেনাবেচার বিভিন্ন কথোপকথন দেখা যায়। এর আগে অনুষ্ঠিত জেএসসির ভূয়া প্রশ্নপত্র একই পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন লোকের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয় বলে র‌্যাবকে জানায় ইমাজ। এ সময় র‌্যাব তার কাছ থেকে ২ টি মোবাইল সেট ও ২ টি সীমকার্ড উদ্ধার করে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!