ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৪
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে সামাজিক দুরুত্ব মেনে ১৫ই আগষ্ট পালন করবে আওয়ামী লীগ

করোনায় সামাজিক দুরুত্ব বজায় রেখে ফেনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আওয়ামী লীগ।বৃহস্পতিবার বিকালে শহরের পৌর সভাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। এসময় ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ১৫ আগষ্ট সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং সদ্য নির্মিত জেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে কোরআন খতম, মিলাদ মাহফিল ও আলোচনা সভা এবং প্রতিটি উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!