ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২০
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনী জেলা আ.লীগের সম্মেলন শ্রেষ্ঠ করার ঘোষণা নিজাম হাজারী এমপির

আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য ফেনী জেলা আ.লীগের সম্মেলন দেশের মধ্যে শ্রেষ্ঠ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন জেলা সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।তিনি বলেন, ফেনীর রাজনীতির ইতিহাসে অত্যন্ত ঝাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে হবে এ সম্মেলন। আশাকরি এটি শুধু ফেনী জেলা নয়, সারা বাংলাদেশের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করবে। বর্তমান ফেনী জেলা আওয়ামীলীগ অতীতের যেকোন সময়ের চেয়ে অত্যন্ত সুশৃৃঙ্খল ও শক্তিশালী।

শনিবার ফেনী পৌরসভাস্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি আবদুর রহমান বি.কম সভায় সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়, আগামী ২৬ অক্টোবর সম্মেলনের পূর্বমুহুর্তে ফেনী শহরের স্টেশান রোডে ফেনী জেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয় নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!