ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৪
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

বিএনপি ক্ষমতা থাকাকালে লুটপাট ও দুর্নীতির মহোৎসব হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, তা বিএনপি নেতাদের চোখে পড়ে না, তাদের চোখে ছানি পড়েছে। বিএনপি ক্ষমতা থাকাকালে এদেশে লুটপাট ও দুর্নীতির মহোৎসব হয়েছে।ফলে খালেদা জিয়া আজ দুর্নীতির দায়ে জেল খাটছেন। অথচ বিএনপিরমহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। মিথ্যাচারের জন্য বিএনপির জন্মই বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার বিকেলে ফেনী সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সদর উপজেলা সভাপতি করিম উল্যাহ বিকমের সভাপতিত্বে ও পৌর সভাপতি আইনুল কবির শামীমের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান বিকম।প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি, জাতীয় পরিষদের সদস্য ও ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আক্রামুজ্জামান ও মাষ্টার আলী হায়দার।স্বাগত বক্তব্য রাখেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে করিম উল্যাহ বিকম ও সাধারন সম্পাদক পদে শুসেন চন্দ্র শীল ও পৌর আওয়ামী লীগের সভাপতি পদে আইনুল কবির শামীম ও সাধারন সম্পাদক পদে নজরুল ইসলাম স্বপন মিয়াজীর নাম সর্ব সম্মতিক্রমে ঘোষনা করেন প্রধান অতিথি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!