ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৭
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

রোটারী ক্লাব অব ফেনী সিটির ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটারী ক্লাব অব ফেনী সিটির উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের একাডেমী রোডস্থ দি লিটল এঞ্জেলস কিন্ডারগার্টেন স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো নিয়াতুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রোটারী বাংলাদেশ ৩২৮২, ২০২০-২১ এর ডিস্ট্রিক সেক্রেটারী জালাল উদ্দিন বাবলু, এ্যাসিস্টেন্ট গভর্ণর সাঈদুল মিল্লাত মুক্তা।

স্কুলের প্রধান শিক্ষিকা শামিমা আক্তার লাকীর সভাতিত্বে ও ক্লাবের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম ভূঞা পারভেজের সঞ্চালনায় এ সময় ক্লাবটির সহ-সভাপতি মো: আবু নাছির, সেক্রেটারী মোশারফ হোসেন সুমন, প্রেসিডেন্ট নমিনি মো: ইলিয়াস, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির সভাপতি মাঈন উদ্দিন পাটোয়ারী, সেক্রেটারী আবু বকর সিদ্দিক ডালিম, রোটারী ক্লাব অব ফেনী সিটির সদস্য হুমায়ুন কবির, নিজাম উদ্দিন, রিয়াজুল হকসহ রোটার‌্যাক্ট সদস্য ও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।ক্যাম্পে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীকে চিকিৎসা দেন ডা. আমিনুল ইসলাম রাসেল ও সাজ্জাদ মাহমুদ সাজিদ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!