ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির শিক্ষা সামগ্রী বিতরণ

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির উদ্যোগে মেধাবী ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার সকালে ফরহাদ নগর ইউনিয়নের খাইয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহীদ খোন্দকার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম মুছার সভাপতিত্বে ও রোটার‍্যাক্ট ক্লাব অব ফেনী সিটির সভাপতি মাঈন উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরহাদ নগর ইউনিয়ন ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক দুলাল,রোটারী বাংলাদেশ ৩২৮২’র (২০২০-২১) ডিস্ট্রিক সেক্রেটারী জালাল উদ্দিন বাবলু, রোটারী ক্লাব অব ফেনী সিটির আইপিপি ইঞ্জিনিয়ার জানে আলম ভূঞা পারভেজ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব ফেনী সিটির সেক্রেটারি সুমন,ফরহাদ নগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব হাজারী ও রোটার‍্যাক্ট ক্লাব অব ফেনী সিটির সেক্রেটারি আবু বকর সিদ্দিক ডালিম।

এসময় খাইয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম শাহাবুদ্দিন,জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ইমন,শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের চেয়ারম্যান মোঃ ইমরান,কো-চেয়ারম্যান মাজহারুল কবির পাবেলসহ রোটার‍্যাক্ট সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!