ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৩
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

এবার দলীয় নেতাকর্মীদের ইফতার সামগ্রী উপহার দিচ্ছেন নিজাম হাজারী

ইফতার সামগ্রী প্রস্তুতির কাজ তদারকি করছেন নিজাম হাজারী এমপি।

ফেনী সদর উপজেলা ও পৌরসভার ১শ ২৬টি ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের মাঝে  ইফতার সামগ্রী উপহার দিচ্ছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।মঙ্গলবার এসব ইফতার সামগ্রী বিতরণের কথা রয়েছে।এ উপলক্ষে সোমবার রাতে শহরের  ভাষা শহীদ সালাম কমিনিউটি সেন্টারে ইফতার সামগ্রী প্রস্তুতির কাজ তদারকি করতে হাজির হন নিজাম হাজারী এমপি।

এসময় সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল,ইউপি চেয়ারম্যান জানে আলম ভুইয়া,জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে জেলায় কর্মহীন ও হতদরিদ্র ১ লাখ ২০ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করেছেন নিজাম হাজারী এমপি।এদিকে এমপির বাসায় যেসব ভাড়াটিয়া থাকেন তাদের মার্চ-এপ্রিল মাসের বাসা ভাড়া মওকুফ করে দিয়েছেন তিনি।

এ্রছাড়া জেলার মসজিদের ৫ হাজার  ইমাম-মুয়াজ্জিনকেও উপহার সামগ্রী দিয়েছেন নিজাম হাজারী ।

 

 

 

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!