ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৫
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

স্কিলোপেডিয়া কম্পিউটার প্রফেশনাল কোর্সের সনদ বিতরণ ও ল্যাব উদ্বোধন

শহর প্রতিনিধি- স্কিলোপেডিয়া কম্পিউটার কেয়ার সেন্টারের প্রফেশনাল কোর্সের সনদ বিতরণ ও কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শহরের এসএসকে রোডের ডাক্তার পাড়ায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজির বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার এস.এম হামিদুল হক।

স্কিলোপেডিয়ার চেয়ারম্যান আবু ইউছুপের সভাপতিত্বে ও পরিচালক মাঈন উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এজিএম (আইটি) ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, ফেনী ইউনিভার্সিটির লেকচারার আবু কাওছার। এসময় স্কিলোপেডিয়ার প্রশিক্ষক ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন সরকার, ইঞ্জিনিয়ার আলাউদ্দিন ও সহকারি পরিচালক আজিজ আল ফয়সালসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদ তুলে দেন অতিথিবৃন্দ। পরে ফিতা কেটে প্রতিষ্ঠানটির কম্পিউটার ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজির বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার এস এম হামিদুল হক।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!