ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনী রক্তমঞ্চের জরুরী পরিবহন কার্যক্রমের উদ্বোধন

ফেনীতে স্বেচ্ছা রক্তদান সংগঠনগুলোর প্ল্যাটফর্ম ফেনী রক্তমঞ্চের জরুরী পরিবহন স্বেচ্ছাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে ফেনী পৌর প্রাঙ্গনে এর উদ্বোধন করেন প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার।সময় টেলিভিশন ফেনী ব্যুরো প্রধান বখতেয়ার ইসলাম মুননার সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী পৌরসভার কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, স্বাস্থ্য কর্মকর্তা কৃষ্ণ পদ সাহা, বাসস ফেনী সংবাদদাতা আরিফুল আমীন রিজভী, সংগঠক ইমন উল হক।এসময় বিভিন্ন স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠনের প্রতিনিধি ও স্বেচ্ছায় রক্তদাতাদের স্বেচ্ছায় পরিবহণ সেবা প্রদানকারিগণ উপস্থিত ছিলেন।

জরুরী পরিবহন স্বেচ্ছাসেবা প্রসঙ্গে সংগঠক মঞ্জিলা মিমি বলেন, চলমান করোনা পরিস্থিতিতে একজন রক্তদাতার পক্ষে যেকোনো সময় চলাচল করা সম্ভব নয়।তার নিরাপত্তার স্বার্থেই ফেনী রক্তমঞ্চ প্রাথমিকভাবে ১৫টি মোটর বাইক ও দুটি প্রাইভেট কার সার্বক্ষণিক সেবাদানের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
ফেনী রক্তমঞ্চ গঠনের কারন হিসেবে তিনি বলেন, চলমান অচলাবস্থায় রক্তগ্রহীতা যেন রক্ত পেতে কোন সমস্যা না হয় আপাতত ২৫ টি রক্তদানকারী সংগঠন একত্রিত হয়ে ফেনী রক্ত মঞ্চ তৈরি করা হয়েছে।

রক্তদাতার স্বাস্থ্য নিরাপত্তা প্রসঙ্গে অনুষ্ঠান সঞ্চালক সিনিয়র সাংবাদিক বখতেয়ার ইসলাম মুননা বলেন, করোনার এ অবস্থায় একজন স্বেচ্ছা রক্তদাতা হাসপাতালগুলোতে রক্ত দিতে চাইছেন না। ফলে ফেনীবাসি চরম রক্ত সংকটে পড়েছেন। এমন পরিস্থিতিতে ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও  পৌর মেয়র হাজী আলা উদ্দিন ফেনী রক্তমঞ্চকে ঘিরে জনকল্যাণে কমিশনার জয়নাল আবদিন ব্লাড ব্যাংক ২৪ ঘন্টা সেবা কার্যক্রম চালু করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!