ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১০
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

করোনায় মারা গেলেন এডভোকেট আকরামুজ্জামান

ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জমান রবিবার ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। গত ১৯জুন শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে তিনি সিএমএইচ এ ভর্তি হন।পরদিন শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। ওইদিন (শনিবার) রাতে করোনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর থেকে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হয়। এর আগে ফেনীর বাসায় চারদিন ধরে জ্বর-কাশি সহ অসুস্থতা বোধ করছিলেন আকরামুজ্জমান। শুক্রবার শ্বাসকষ্ট বাড়তে থাকলে বিকাল ৫টার দিকে পরিবারের সদস্যরা ঢাকায় নিয়ে যান। সন্ধ্যায় সিএমএইচ এ ভর্তি করা হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!