ফেনী
রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৩
, ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ভোর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চালু

ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের প্রান্তিক জনপদ ভোর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চালু হয়েছে।মঙ্গলবার (১ জুলাই) সকালে ফিতা কেটে এজেন্ট আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের এভিপি ও ফেনী কলেজ রোড শাখা প্রধান মো: মনছুরুল আলম।মোনাজাত পরিচালনা করেন ফরহাদ নগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা শামছুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এভিপি মনছুরুল আলম বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটি গ্রামে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে কাজ করছে ইসলামী ব্যাংক। তারই ধারাবাহিকতায় ফেনী কলেজ রোড শাখার আওতায় অষ্টম আউটলেট উদ্বোধন করা হয়েছে। এতে করে মানুষ তার বাড়িতে বসেই সহজে ব্যাংকিং সুবিধা ভোগ করতে পারবে। গ্রাহকদের পরিবহন খরচ ও সময় অপচয় রোধ হবে।
ভোরবাজার পরিচালনা কমিটির সভাপতি আবুল বশরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য শামছুল হুদা দুলাল, নবারুন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মো: ইয়াছিন,ভোর বাজার জামে মসজিদের খতিব মৌলভী বছির আহমেদ ও ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদরাসার সাবেক শিক্ষক রসুল আহম্মদ।

ইসলামী ব্যাংক কলেজ রোড শাখার প্রজেক্ট অফিসার মো: সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, ভোরবাজার এজেন্ট আউটলেটের পরিচালক জসিম উদ্দিন।এ সময় ইসলামি ব্যাংক ভোর বাজার এজেন্ট আউটলেটের পরিচালক জাফর আহম্মদসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবক ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!