ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৩
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সড়ক দুর্ঘটনায় প্রান গেল কলেজ ছাত্রের

ফেনীতে সড়ক দুর্ঘটনায় আসাদুজ্জামান মাসুদ (২৪) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। রোববার দুপুরে ফেনী শহরের খাজুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সে সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের মহদিয়া গ্রামের নুরুল হকের ছেলে ও ফেনী সরকারি কলেজের ডিগ্রির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে দুপুর ১টার দিকে খাজুরিয়া এলাকা পার হওয়ার সময় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মারাত্মক আহত হন মাসুদ।এসময় গুরুতর আহতাবস্থায় পথচারীরা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই ফিরোজ ভুঁইয়া জানান, ক্লাশ শেষে মোটরসাইকেল মেরামতের জন্য খাজুরিয়া গিয়েছিল মাসুদ। সেখানে প্রথমে সিএনজির ধাক্কা, পরে ট্রাক চাপায় মারাত্মক আহত হয়।

ফেনী মডেল থানার ওসি মর্ম শিংহ ত্রিপুরা জানান, গাড়ি গুলো পথচারীরা আটক করেছে।লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!