ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৮
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ট্রাভেল এজেন্সী ওনার্স এসোসিয়েশন ফেনীর আহবায়ক জাফর, সদস্য সচিব অপু

নিরাপদ ব্যবসা ও হয়রানী মুক্ত গ্রাহক সেবা নিশ্চিত এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্যবদ্ধ প্লাটফর্ম গঠন করার লক্ষ্যে ফেনীতে আত্মপ্রকাশ ঘটেছে ফেনী ট্রাভেল এজেন্সি ওনার্স এসোসিয়েশন বা ( TAOAF)। শনিবার শহরের সিজলার চাইনিজ রেস্টুরেন্ট এ কিছু উদ্দমী সাহসী তরুণ মেধাবী শিক্ষিত ব্যবসায়ীদের সমন্বয়ে ট্রাভেল ব্যাবসায়ী ও গ্রাহকদের কল্যাণে এ আহবায়ক কমিটি কমিটি ঘোষনা করা হয়।

এতে হাই ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্তাধিকারী সাংবাদিক জাফর উল্লাহ কে আহবায়ক ও স্বাধীন এয়ার ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী রোটারীয়ন এস আলম ভূঁঞা অপুকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ন আহবায়ক- আনাস ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মিজানুর রহমান ভুঞা ,যুগ্ন আহবায়ক আবদুর রহমান – রহমান ট্রাভেলস। –যুগ্ন আহবায়ক- মনছুরুল করিম তুহিন ব্রাদাস ইন্টারন্যাশনাল। যুগ্ন আহবায়ক- আহসান উল্লাহ- মাস্টার ট্রাভেলস । এ ছাড়া সদস্য করা হয় নুর উদ্দিন রিয়াজ- নুর ইন্টারন্যাশনাল। মোঃ জাহিদ হোসেন -তাশরিফ ইন্টারন্যাশনাল। মোঃ আলী মিল্লাত -আল সাফা ট্রাভেলস। কাজী শাহ জাহান হোসেন- ফেনী আল মদিনা ট্রাভেলস। কমিটি আগামী এক থেকে দু মাসের মধ্যে একটা একটা পূনাঙ্গ কমিটি ঘোষনা দিবেন। মিজানুর রহমান ভুঞার সভাপতিত্বে ও এস আলম ভূইয়া অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে আরো উপস্তিত ছিলেন দৈনিক স্টার লাইনের বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সার,দৈনিক ফেনীর সময়ের চীফ রিপোর্টার আরিফ আজম ও দৈনিক ফেনীর নিজস্ব প্রতিনিধি তারেক চৌধুরী প্রমুখ।

এতে ফেনী জেলার বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশত ট্রাভেল এজেন্সির মালিকগন উপস্থিত ছিলেন।এ কমিটি ফেনী জেলার মধ্যে সু-সংঘঠিত হয়ে একটা ঐক্যবদ্ধ ট্রাভেল এজেন্সির প্লাটফর্ম তৈরি করবেন বলে সবাই প্রত্যাশা ব্যাক্ত করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!