ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪২
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

রক্তদান মানবিক কাজ-আলাল

জাতীয় রক্তদান দিবসে ফেনীতে শোভাযাত্রা ও রক্তদান কর্মসূচী

ফেনীতে জাতীয় রক্তদান দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা, রক্তদান কর্মসূচীসহ নানা আয়োজন দিনটি উদযাপিত হয়েছে।শনিবার রক্তদান দিবসে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের উদ্যোগে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

দৈনিক মানবজমিন’র ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূইয়া, সাবেক সভাপতি আসাদুজ্জামান দারা, আরটিভি’র ফেনী প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক নয়াপয়গাম’র সম্পাদক এনামুল হক, ব্যবসায়ী ও সংগঠক ইমন-উল হক, ইয়ুথ জানালিষ্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) ফেনী’র সভাপতি শাহাজালাল ভূইয়া, বাংলানিউজ২৪ডটকম’র প্রতিবেদক সোলায়মান হাজারি ডালিম প্রমুখ।

উদ্বোধন পরবর্তী এক বর্ণাঢ্য র‍্যালি শহরের ট্রাংক রোড, প্রেসক্লাব, মডেল থানা রোড ঘুরে শহীদ মিনারে সমবেত হয়। এসময় অতিথিবৃন্দ “বিনামুল্যে রক্তদান কর্মসূচি’, ‘ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ ও সচেতন মূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।

প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, রক্তদান একটি মানবিক কাজ। বিপদে মানুষের পাশে সকলকেই দাঁড়ানো উচিৎ। ফেনীর স্বেচ্ছাসেবকরা এক্ষেত্রে অনন্য অবদান রেখে চলেছেন। তারা গেল আগস্ট মাসের ভয়াবহ বন্যায় অক্লান্ত পরিশ্রম করে মানুষের পাশে দাঁড়িয়ে সুনাম কুঁড়িয়েছে। জেলা স্বেচ্ছাসেবক পরিবারের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

স্বেচ্ছাসেবক পরিবারের সদস্য’রা জানায়, ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের সম্মিলিত প্ল্যাটফর্মের ৬১টি সংগঠনের চারশতাধিক স্বেচ্ছাসেবী দিনব্যাপি এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!