ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৯
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে খাইয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।

ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ন আহবায়ক ইয়াকুব নবী,ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির।

এসময় বোগদাদিয়া তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মিজানুর রহমান,জেলা কৃষকদলের আহবায়ক ও চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন খোকন এবং নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রায় ৫ হাজার মানুষের সমাগম ঘটে। তারা আগামী দিনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!