ফেনী
বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০২
, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেনীতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

ফেনীতে জুলাই ও আগস্ট গণঅভ্যুত্থানে আহত ‘এ ও বি’ ক্যাটাগরির যোদ্ধাদের অনুকূলে আর্থিক অনুদানের প্রথম পর্বের চেক বিতরণ এবং শহীদ পরিবারকে সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ‘এ’ ক্যাটাগরির ০৩ জন, ‘বি’ ক্যাটাগরির ৩০ জনের মাঝে অনুদানের চেক এবং শহীদ ৯ টি পরিবারের মাঝে সঞ্চয়পত্র প্রদান করা হয়। 

এর মধ্যে শহীদ পরিবারের প্রত্যেককে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র, ‘এ’ ক্যাটাগরির আহত জুলাই যোদ্ধাদের ২ লাখ টাকার চেক ও ‘বি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের ১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। 

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেনের সঞ্চালনায় এসময় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, ফেনী পৌর প্রশাসক ও  স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন,অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব)
ফাহমিদা হক,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান ও
সমাজসেবা বিভাগের  উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!