ফেনী
রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৩
, ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেনীতে এনসিপির ব্যাপক জনসংযোগ

ফেনীতে ব্যাপক জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসময় দলের কর্মসূচি, সংস্কার, জুলাই প্রক্লেমেশন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের দাবিতে জনগণকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

সোমবার বিকাল ৪ টায় পরশুরাম উপজেলা থেকে কর্মসূচি শুরু করা হয়। এরপর ফেনী সদর, পৌরসভা ও সোনাগাজী উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।

কর্মসূচিতে অংশগ্রহণ করে নেতাকর্মীরা মৌলিক সংস্কার, সংবিধান পরিবর্তন, প্রশাসনের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার ,স্বাস্থ্য সেবার উন্নয়ন, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের বিষয়ে অভিমত ব্যক্ত করে।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকতের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ও নোয়াখালী অঞ্চলের তত্বাবধায়ক মুনতাসির মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভি, মনসুর আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব যোবায়ের।

পথসভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষ যে আকাঙ্খা নিয়ে রাস্তায় নেমেছিলো আজও মানুষের সেই আশা পূরণ হয়নি। হাসপাতালে আহতরা আর্তনাদ করছে, শহীদ পরিবারের পুনর্বাসন করা হয়নি। এর মধ্যে সরকারের সংস্কার প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করা হচ্ছে। সচিবালয়ে ফ্যাসিস্টের সহযোগিরা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে।

বক্তারা আরও বলেন, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। জাতীয় সরকার নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই গ্রহনযোগ্য হতে পারে না। মৌলিক সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!