ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১০
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে ফেনীতে স্বেচ্ছাসেবী সংগঠন লিও ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (৩ জুন) সকালে শহরের পুলিশ লাইন স্কুল প্রাংগনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএসডিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক আবদুল্লাহ মোহাম্মদ তারেক।

এসময় লিও ক্লাবের বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ মোহাম্মদ তারেক বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীবন ও সম্পদ রক্ষায় গাছের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষার সীমাহীন প্রয়োজনের তুলনায় আমাদের গাছের সংখ্যা নগণ্য। তাই প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা। জীবনে স্বাচ্ছন্দ্য আনতে পর্যাপ্ত বৃক্ষরোপণ দরকার। কেননা বৃক্ষহীন পরিবেশ জীবন-জীবিকার জন্য ভয়াবহ হুমকি। গাছ লাগানোর পাশাপাশি সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি পূরণে লাগামহীন বৃক্ষনিধনও বন্ধ করতে হবে। গাছ লাগানোর পাশাপাশি গাছ বাঁচাতে হবে। তাহলে আমাদের বনজ সম্পদ বৃদ্ধি পাবে, পরিবেশও সুন্দর হবে।  

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!